ভুলে ভরা জীবন আমার....Asif Akbar
ভুলে ভরা জীবন আমার....
Vule Vora Jibon | Asif Akbar
উড়ু উড়ু মন -অ্যালবাম
Uru Uru Mon
ভুলে ভরা জীবন আমার,
ভুল অঙ্ক করেছি বারবার।
মেলাতে চেয়েছি যতবার,
শূন্য, শূন্য, শুধু শূন্য ফল তার...।।
ভেবেছি ভাসব সুখে জীবন-সাগর,
দেখিনি ভেসে যাওয়া বানভাসি ঘর।
বুঝিনি কে আপন, কেবা ছিল পর,
পাইনি সুখের ছোঁয়া, পরশপাথর।
গোড়াতেই ছিল যার এতগুলো ভুল,
দিতে হবেই আজ তাদের মাশুল।
মেলাতে চেয়েছি যতবার,
শূন্য, শূন্য, শুধু শূন্য ফল তার...।।
যে ছিল এ হৃদয়ের সবচেয়ে কাছে,
সবচেয়ে দূরে আজ সেই চলে গেছে।
দাগা খাওয়া এই মন, পরাজিত আমি,
জানে পাড়া-প্রতিবেশী, অন্তর্যামী।
ভুলে ভুলে ভরা যার পুরোটা জীবন,
কী হবে রেখে আর সেসব স্মরণ?
মেলাতে চেয়েছি যতবার,
শূন্য, শূন্য, শুধু শূন্য ফল তার...।।
